Course Content
The Dollar Conversation – Client Communication Playbook
Your Progress: 0 of 110 (0%)

এই lesson-এ আপনি কী বুঝবেন

English communication শুরু করার সবচেয়ে সহজ রাস্তা হলো ছোট ছোট reusable phrase শেখা. Full grammar master না করেও আপনি client-এর sathe professionalভাবে কথা বলতে পারবেন, যদি আপনার কাছে ready phrase bank থাকে.

Phrase Bank কেন দরকার?

Beginner freelancer-ra অনেক সময় জানে কী বলতে চায়, কিন্তু English-এ গুছিয়ে বলতে পারে না. Phrase bank আপনার মাথার চাপ কমায়. আপনি বারবার নতুন করে sentence বানাবেন না; common situation-এর জন্য clean phrase use করবেন, তারপর নিজের project অনুযায়ী customize করবেন.

প্রতিদিন কাজে লাগবে এমন phrase

আপনি যা বলতে চান Professional English
আমি এটা করতে পারি I can help you with this.
আরও বিস্তারিত বলবেন? Can you please share more details?
আমি এই ধরনের কাজ করেছি I’ve worked on similar projects before.
আমার কিছু প্রশ্ন আছে I have a few questions before we begin.
আপনার reply-এর জন্য ধন্যবাদ Thank you for your response.
আমি কাজ শুরু করতে আগ্রহী I’d love to get started on this project.
আমি আজই শুরু করতে পারি If you’d like, I can start today.
আমি কাজটা শেষ করেছি I’ve completed the task.
দেখে জানাবেন Please take a look and let me know.
কোনো change দরকার হলে বলবেন Let me know if you’d like any revisions.

Bad Example

Hello Sir, I am do your work goodly.

Better Example

Hi, I’ve checked your job post and I think I can help. Could you please share more details?

Why this works

  • Sentence short and clear.
  • Grammar simple, but professional.
  • Client-কে next step দিতে বলছে.
  • Over-formal বা robotic লাগে না.

Rafi’s Note

Phrase মুখস্থ করার দরকার নাই. ব্যবহার করতে করতে এগুলো আপনার নিজের হয়ে যাবে. প্রথম দিকে phrase awkward লাগলে একটু change করবেন. Goal হলো copy-paste না, নিজের মতো করে professional sound করা.

Action Task

আজকে আপনার service-এর জন্য ১০টা phrase bank বানান. Google Sheet/Notion/Docs যেকোনো জায়গায় রাখুন. প্রতিটা phrase-এর পাশে লিখুন: কখন use করবেন.

Next: Grammar perfect না হলেও client কেন reply দেয় সেটা বুঝব.

Press Ctrl/Cmd + Enter to Save
Take Note
00:00 -
Press Ctrl/Cmd + Enter to Save
0% Complete