এই lesson-এ আপনি কী বুঝবেন
Client-কে বোঝানো আর নিজেকে বিক্রি করা এক জিনিস না. নিজেকে বিক্রি করলে focus থাকে “আমি কে”. Client-কে বোঝালে focus থাকে “আপনার problem আমি বুঝেছি”.
Sell-yourself message কেন weak হয়
Beginner freelancer-ra অনেক সময় proposal-এ সব skill, software, experience, course, portfolio একসাথে ঢেলে দেয়. এগুলো useful, কিন্তু client তখনও তার problem-এর answer পায় না.
Client প্রথমে জানতে চায়: আমার কাজটা এই মানুষটা বুঝেছে তো?
দুইটা mindset
- Self-selling: আমি expert, আমি ৫ বছর ধরে কাজ করি, আমি সব পারি.
- Client-understanding: আপনি যে সমস্যায় পড়েছেন, সেটা আমি বুঝেছি. এইভাবে solve করা যায়.
Bad Example
I am a top-rated web developer with 5 years of experience in HTML, CSS, PHP, JavaScript and WordPress.
Better Example
You mentioned needing a fast-loading WordPress website. I can help optimize the site structure, images and key pages so visitors can browse faster. I’ve handled similar speed-focused WordPress projects before. Can you share the current website link?
Why this works
- Client-এর need দিয়ে শুরু হয়েছে.
- Skill context-এর মধ্যে এসেছে.
- Message helpful, not pushy.
- Next step simple.
Rafi’s Note
নিজের কথা বলবেন, কিন্তু নিজের কথা যেন client-এর problem-এর সাথে connected থাকে. আপনি যদি শুধু নিজের story বলেন, client আপনাকে applicant ভাববে. আপনি যদি client-এর story-তে ঢুকেন, client আপনাকে problem solver ভাববে.
Action Task
আপনার current intro sentence rewrite করুন. “I am…” দিয়ে না শুরু করে “You need…” বা “You mentioned…” দিয়ে শুরু করুন.
Next: Pro communicator-ra কীভাবে চিন্তা করে সেটা দেখব.
Client-কে বোঝানোর ৪-step habit
নিজেকে sell না করে client-কে বোঝানোর জন্য একটা simple habit follow করুন। আগে problem ধরুন, তারপর context দিন, তারপর solution direction দিন, শেষে small question করুন। এই habit থাকলে message naturally human লাগে।
- Problem: You need [specific result].
- Context: The tricky part is [specific challenge].
- Direction: I would handle it by [simple process].
- Question: Can you share [one detail] so I can suggest the right scope?
I see you want the website to look more premium, but the bigger issue is that the offer is not clear above the fold. I can help restructure that section first. Do you already have brand colors and copy ready?